অনলাইন পিডিএফ এডিটর কতটা নিরাপদ? ফাইল দেওয়ার আগে যা জানা দরকার
পিডিএফে সই দেওয়া বা ফর্ম পূরণের জন্য আমরা প্রায়ই অনলাইন টুল ব্যবহার করি। কিন্তু সেই পিডিএফে থাকতে পারে জাতীয় পরিচয়পত্রের নম্বর, মোবাইল নম্বর, ঠিকানা, ব্যাংকের তথ্য। তাই কোনো সাইটে ফাইল দেওয়ার আগে জানা দরকার, ফাইলটা আসলে কোথায় যাচ্ছে।
দুই ধরনের অনলাইন এডিটর
- আপলোড-ভিত্তিক: বেশিরভাগ অনলাইন পিডিএফ টুল আপনার ফাইল তাদের সার্ভারে আপলোড করে, সেখানে প্রসেস করে, তারপর ফেরত দেয়। ফাইলটি কিছু সময়ের জন্য হলেও অন্য কারও কম্পিউটারে থাকে। সুনামধন্য সাইট সাধারণত কয়েক ঘণ্টার মধ্যে মুছে দেয়, কিন্তু আপনাকে তাদের কথার উপর ভরসা করতে হয়।
- ব্রাউজার-ভিত্তিক: কিছু এডিটর পুরো কাজটা আপনার নিজের ব্রাউজারের ভেতরেই করে। ফাইল কখনো ইন্টারনেটে পাঠানো হয় না, তাই ফাঁস হওয়ার সুযোগও থাকে না।
pdf.ishthan.com দ্বিতীয় ধরনের। পিডিএফ খোলা, এডিট করা আর ডাউনলোড, সবই আপনার ফোন বা কম্পিউটারের ভেতরে হয়; আমাদের সার্ভারে শুধু সাইটের পাতাগুলো থাকে, আপনার ফাইল নয়।
যেকোনো সাইট ব্যবহারের আগে নিজেকে জিজ্ঞেস করুন
- সাইটের ঠিকানা কি https:// দিয়ে শুরু, আর ঠিকানাটা কি সঠিক বানানে?
- সাইটটি কি তাদের গোপনীয়তা নীতিতে স্পষ্ট বলে, ফাইল কোথায় যায় আর কতদিন থাকে?
- অপরিচিত কেউ ফেসবুক বা WhatsApp-এ লিংক পাঠিয়ে “এখানে ফাইল দিন” বলছে? সতর্ক হোন।
- লগইন, মোবাইল নম্বর বা ওটিপি চাইছে? শুধু পিডিএফ এডিটের জন্য এগুলো লাগার কথা নয়।
“সাদা করে ঢাকা” মানেই মুছে ফেলা নয়
শেয়ার করা কম্পিউটারে কাজ করলে
- সাইবার ক্যাফে বা অফিসের কমন কম্পিউটারে কাজ শেষে Downloads ফোল্ডার থেকে আপনার ফাইল মুছে দিন।
- অনলাইন স্বাক্ষর টুলে সেভ হওয়া স্বাক্ষর মুছে দিন (আমাদের এডিটরে “স্বাক্ষর” বক্সে সেভ হওয়া সইয়ের পাশের ✕ চাপুন)।
- সম্ভব হলে ব্রাউজারের Incognito/Private উইন্ডো ব্যবহার করুন; বন্ধ করলে সেখানকার ডেটা মুছে যায়।
ফ্রি, সাইন আপ ছাড়া, ফাইল আপলোড ছাড়া।