ফ্রি অনলাইন পিডিএফ এডিটর
পিডিএফে লেখা যোগ করুন, স্বাক্ষর দিন, হাইলাইট করুন, ভুল ঠিক করুন, পাতা সাজান, সবই ব্রাউজারে। সাইন আপ নেই, ওয়াটারমার্ক নেই, কোনো লিমিট নেই।
🔒 আপনার ফাইল আপনার ডিভাইসেই থাকে। সব এডিট আপনার ব্রাউজারের ভেতরেই হয়, আমাদের সার্ভারে কিছুই আপলোড হয় না।
লেখা এডিট
আগের লেখার লাইনে ট্যাপ করে সংশোধন লিখে দিন।
লেখা যোগ
ফর্ম ও আবেদনপত্র পূরণ করুন, বাংলা বা ইংরেজিতে।
স্বাক্ষর
আঙুল দিয়ে স্বাক্ষর আঁকুন বা টাইপ করুন, যেখানে খুশি বসান।
মার্ক করুন
হাইলাইট, আন্ডারলাইন, কেটে দেওয়া, আঁকা, তীর ও নোট।
ছবি
যেকোনো পাতায় ছবি, সিল বা লোগো বসান।
পাতা
পাতা ঘোরান, মুছুন, সাজান, পিডিএফ জোড়া দিন, পাতা আলাদা করুন।
কীভাবে কাজ করে
- ফোন বা কম্পিউটার থেকে আপনার পিডিএফ খুলুন।
- উপরের টুলগুলো দিয়ে এডিট করুন।
- তৈরি পিডিএফ ডাউনলোড করুন।
সবার জন্য ফ্রি, আপনার সাপোর্টে চলে।
Ishthan PDF আপনার কম্পিউটারের দোকানে যাওয়ার ঝামেলা বাঁচালে বিকাশ বা নগদে যেকোনো পরিমাণ পাঠিয়ে সাপোর্ট করতে পারেন।
প্রশ্ন ও উত্তর
সত্যিই কি ফ্রি?
হ্যাঁ। সব টুল ফ্রি: কোনো অ্যাকাউন্ট, ওয়াটারমার্ক বা পাতার লিমিট নেই। সাপোর্ট দেওয়া সম্পূর্ণ আপনার ইচ্ছা।
আমার ডকুমেন্ট কি নিরাপদ?
আপনার পিডিএফ আপনার নিজের ব্রাউজারেই খোলা ও এডিট হয়। এটি কখনো আমাদের সার্ভারে যায় না, তাই আমরা দেখতে পারি না।
মোবাইলে কি চলে?
হ্যাঁ, অ্যান্ড্রয়েড, আইফোন, উইন্ডোজ ও ম্যাকের ক্রোম বা যেকোনো আধুনিক ব্রাউজারে। দুই আঙুলে জুম করুন; পাতাগুলো দেখতে ▤ চাপুন।
“লেখা এডিট” কি পুরোনো লেখা মুছে দেয়?
না। এটি পুরোনো লেখা সাদা দিয়ে ঢেকে তার উপর নতুন লেখা বসায়। পুরোনো লেখা ফাইলের ভেতরে লুকানো থেকে যায়, তাই গোপন তথ্য মুছতে এটি ব্যবহার করবেন না।
বাংলা লেখা কেন ছবির মতো সেভ হয়?
আপনার যোগ করা বাংলা লেখা ঝকঝকে ছবি হিসেবে সেভ হয়, যাতে সব পিডিএফ রিডারে ঠিকঠাক দেখায়। তবে পরে এটি খোঁজা বা কপি করা যাবে না।